বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিআরইউ নির্বাচনের তফসিল : ৩০ নভেম্বর ভোটগ্রহণ

DRU-1আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের আজ রবিবার এক বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ২১ নভেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ২৪ নভেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ হাজার টাকা, সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক পদে ৮ হাজার টাকা, সম্পাদক মন্ডলী ৫ হাজার টাকা এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩ হাজার টাকা নগদ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন