বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকে পরিচয়পত্র ভেরিফাই ছাড়াই ছদ্মনাম ব্যবহার করা যাবে

facebook-idছদ্মনাম ব্যবহার না করে আসল নাম ব্যবহার করতে হবে- সমালোচনার মুখে শেষ পর্যন্ত এমন নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগযোগের সাইট ফেইসবুক। ৩০ অক্টোবরের এমন ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, প্রাথমিকভাবে দুটি পরিবর্তন আনছে ফেইসবুক। ব্যবহারকারীরে তাদের অ্যাকাউন্ট নিশ্চিত করার পর তাদের নামের সঙ্গে আরও কনটেক্সট আর ব্যাখ্যা যোগ করতে পারবেন। সেই সঙ্গে কেউ বিকল্প নাম দিলে অন্য ব্যবহারকারীরা এজন্য সংযুক্ত ব্যাখ্যা চাইতে পারবে।

নতুন এই পদক্ষেপের ফলে প্রোফাইল নিশ্চিত না করার কারণে ব্যবহার করতে পারছেন না এমন ব্যবহারকারীদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নাম নিশ্চিত করার প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। এখন আর ব্যবহারকারীদের সরকারী নিবন্ধিত পরিচয়পত্র লাগবে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবহারকারীদের আবেদন গ্রহণ করা হবে।

এই পরিবর্তনগুলো ছাড়া ‘বিতর্কিত’ এই নীতিমালা নিয়ে ফেইসবুকের আর কোনো পরিকল্পনা নেই।

চলতি বছর ডিসেম্বর থেকে নতুন এই পরিনর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।

নানা বিতর্ক শেষে ফেসবুকে বাস্তব নাম ও ছদ্মনাম ব্যবহারের ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছে। এর ফলে এখন চাইলে যেকোনো ব্যবহারকারী সামাজিক যোগাযোগের এ জনপ্রিয় সাইটে নিজের পছন্দসই নাম দিতে পারবেন। এর আগে মূল নাম ছাড়া ছদ্মনাম ব্যবহার করার সুযোগ ছিল না ফেসবুকে। সম্প্রতি ‘ড্রাগ কুইন’ নামের একদল সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় ফেসবুক।

এর আগে ফেসবুক প্রোফাইলে বাস্তব জীবনে ব্যবহৃত নাম ব্যবহারের আহ্বান জানিয়ে নতুন নীতি ঘোষণা করে ফেসবুক কর্তৃপক্ষ। এ নীতিমালা অনুযায়ী ফেসবুকে থাকা ড্রাগ কুইন নামের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ শুরু হয় অনলাইন দুনিয়ায়। প্রতিবাদের অংশ হিসেবে প্রায় দুই হাজারের বেশি স্বাক্ষরসহ একটি পিটিশনও জমা দেওয়া হয়। ফেসবুকে পাশাপাশি অন্যান্যা সামাজিক যোগাযোগের সাইটে বিশেষ হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করা হয় এবং এতে যুক্ত হন শীর্ষ অনেক শিল্পী, অভিনেত্রীসহ অনেকে। আর এর ফলেই নিজেদের নীতি পরিবর্তন করে ফেসবুক এবং ছদ্মনাম ব্যবহার করা যাবে বলে জানানো হয়।

ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স জানান, এখন থেকে চাইলে যেকোনো ফেসবুক ব্যবহারকারী নিজের সঠিক নামের পাশাপাশি ছদ্মনামেও ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর আগে মূল নাম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা নিয়েও ছিল সমালোচনা। বিজ্ঞাপনের বিষয়ে সঠিক নাম যেমন খুবই কাজের, তেমনি প্রকৃত নাম ব্যবহার করে ব্যবহারকারীদের বাস্তব জীবনের তথ্য জানাটাও সহজ বিধায় এমন নীতিমালা বলে অভিযোগ করেছেন অনেকেই।

আরও পড়ুন