বুধবার ৪ নভেম্বর ২০২৬

খুলনার মেয়র বরখাস্ত

Khulna-Mayorখুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়েবিকেল ৫টায় সিটি করপোরেশনে পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্থানীয় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রঞ্জাপনে বলা হয়েছে, খুলনা থানার নাশকতা মামলায় মেয়র বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় রাষ্ট্রপতির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে।

মেয়র মনিরুজ্জামান মনি সিটি করপোরেশনের কনফারেন্স রুমে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করছেন।

আরও পড়ুন