শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি

দলীয়-প্রতীকদলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করতে স্থানীয় সরকার আইন সংশোধনের অধ্যাদেশ জারি হয়েছে। সোমবার রাতে খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে (ইসি) যোগাযোগ করা হলে সচিব সিরাজুল ইসলাম জানান, “অধ্যাদেশটি হাতে পাওয়ার পর বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় অন্য সব কাজ দ্রুত শেষ করবেন তারা, যাতে নভেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা যায়।”

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় স্থানীয় সরকার আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে।

আরও পড়ুন