শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

সাকা ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

Mujahid-Sakaএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি আগামি ১৭ নভেম্বর দিন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার এ বিষয়ে শুনানির দিন ঠিক থাকলেও তাদের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ নতুন এই দিন ঠিক করে দেন।

এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাঁচ বিদেশিসহ আটজন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেয়ার যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের ও মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ার রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে সুপ্রিম কোর্ট। গত ১৪ অক্টোবর এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করেন সালাহউদ্দিন কাদের ও মুজাহিদ।

আরও পড়ুন