দেশের জনপ্রিয় রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব সন্ত্রাসীদের কাছ থেকে কোনো হুমকি পাননি। আজ মঙ্গলবার সকালে আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ কথা জানান।
মাসিক রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর প্রধান সম্পাদক আহসান হাবীব জানান, তাঁকে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা গুজব।
এ ব্যাপারে বনানী থানার পুলিশ জানায়, গতকাল রাতে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবীর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন যে, সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দিয়েছে।
আহসান হাবীব জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


