বুধবার ৪ নভেম্বর ২০২৬

গয়েশ্বর-খোকাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি

goyeshor-khokaবিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত।

গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে রামপুরা থানার একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এই আদেশ দেন।

গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনের ব্যাপারে তাদের আইনজীবী কোনো পদক্ষেপ না নেয়ায় এবং সাদেক হোসেন খোকাসহ ১৪ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এদিকে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।

আরও পড়ুন