বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলতি মাসেই নয়া পে-স্কেলের প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী

muhit--চলতি মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর আগামী বছরের জানুয়ারি মাসের বেতনের সাথেই তারা পে-স্কেল অনুযায়ী গেল ৬ মাসের বেতনের বাড়তি অংশ পাবেন।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

এ সময় মুহিত আরো বলেন, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগে যদি কোনো বিভাগ সিলেকশন গ্রেড বা টাইম গ্রেড করে নিতে পারেন, সেটাও বৈধতা পাবে।

আরও পড়ুন