শোকাবহ জেলহত্যা দিবস আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় জেল হত্যাকাণ্ডের স্বীকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিসভার অন্য সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


