বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় কলেজছাত্রীর আত্মহত্যা

netrokonaনেত্রকোনার কেন্দুয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। নিহত জেরিন আক্তার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।

পরিবার জানায়, সোমবার সকালে বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে বিষপান করে জেরিন। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দুইটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন