বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পিস্তল-গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Antaj aliবিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এন্তাজ আলী (৩৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামে জমি দখল করতে গিয়ে পিস্তল ও গুলিসহ এন্তাজকে স্থানীয় জনতা আটক করে।

খবর পেয়ে পুলিশ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি হাসুয়া ও মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকে এন্তাজ আলীকে গ্রেপ্তার করে।

এন্তাজ পার কিশোরগাড়ী গ্রামের নয়া মিয়ার ছেলে ও আওয়ামী লীগের কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন কিশোরগাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় এন্তাজ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন