বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পৌরপার্ক গাইবান্ধায় বিনোদনের একমাত্র স্থান

gai-park-36748গাইবান্ধাবাসীর বিনোদনের একমাত্র স্থান পৌরপার্ক। প্রতিদিন সকাল-সন্ধ্যা সব বয়সী মানুষ আসেন এ পার্কে। তাই পার্কটিকে আরো আধুনিক করার দাবি পৌরবাসীর। অবশ্য পার্কের উন্নয়নে পরিকল্পনা নেয়ার কথা জানালেন পৌর মেয়র।

চারিদিকে পাকা রাস্তা। রাস্তার পাশে সারি সারি জবা টগরসহ বিভিন্ন ফুলের গাছ। মাঝখানে পুকুর। অবসর সময়ে গাইবান্ধার সব বয়সের মানুষের বিনোদনের একমাত্র ঠিকানা এই পৌরপার্ক। পুকুরের সিঁড়ি, বিভিন্ন রংয়ের মাছ, সারি সারি বেঞ্চ, গ্যালারী, ক্যান্টিন, বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি খুব সহজেই যে কোন মানুষকে কাছে টানে।

তাই বিনোদন পিপাসু মানুষের কথা বিবেচনা করে পার্কটিকে আরো আধুনিক ও সৌন্দর্য বর্ধনের দাবি শহরবাসীর। আর পার্কটির সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন পৌর মেয়র শামছুল আলম। ১৯২৭ সালে তৎকালীন জমিদার গোবিন্দ লাল রায় পৌর পার্কের জন্য ১ একর ৭ শতক জমি দান করেন। ২০১৫ সালে গাইবান্ধা পৌরসভা পার্কটি সংস্কারের উদ্যোগ নেয়।

 

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন