বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ডগ স্কোয়াডসহ বিজিবি মোতায়েন

ctg-bgb-36756নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ডগ স্কোয়াডসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তায় এ স্কোয়াড মোতায়েন থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত কিছুদিন ধরেই নাশকতার আশঙ্কায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

তবে পুলিশ-এপিবিএনসহ নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে থাকলেও এতদিন সন্দেহজনক কোনো দ্রব্য তল্লাশির ব্যবস্থা ছিল না। এখন থেকে এই স্কোয়াডের সদস্যরা বিমানের যাত্রী ও তাদের মালামাল তল্লাশি করবে বলে জানানো হয়।

আরও পড়ুন