গাজীপুরে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে অভিযান চালিয়ে বিএনপির ৪৩ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুরের কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে, নাশকতা সৃষ্টির করতে পারে সন্দেহে অভিযান চালিয়ে ওই ৪৩ বিএনপি কর্মী সমর্থককে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে ৩৬ জন, কাপাসিয়া থানা এলাকা থেকে ৩ জন, কালীগঞ্জ থানা এলাকা থেকে ৩ জন এবং জয়দেবপুর থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। বুধবার বেলা ১১টায় তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


