ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। এতে আহত হন ৫ পুলিশ সদস্য। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সদর থানা পুলিশের একটি টহল দল ঘাটুরা এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় খবর পেয়ে, অবৈধ অস্ত্র ও মালামাল বহনকারী একটি প্রাইভেটকারকে পুলিশ ঘাটুরা এলাকায় থামানোর নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে গাড়িটি চলতে থাকে।
পরে পুলিশ শহরগামী গাড়িটিকে ধাওয়া করলে, দুর্বৃত্তরা গাড়ির ভিতর থেকে পুলিশের পিকআপ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় একটি গুলি পুলিশের পিকআপ ভ্যান চালকের পাশে এসে লাগলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায় ও ৫ পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


