ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য মঙ্গলবার রাতে কারাগার ও এর আশপাশের এলাকায় র্যাব ও পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে।
কারাগারের নিরাপত্তার জন্য মাঠে নেমেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এবং কারা গোয়েন্দার সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


