নারায়ণগঞ্জর ফতুল্লায় বেতন-ভাতার দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এনআর গামের্ন্টের ৬ শতাধিক শ্রমিক। এ সময় তারা অন্তত ১০/১২টি যানবাহন ভাংচুর করেছে।
এ ঘটনায় পরে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে শ্রমিকদেন সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৮টা থেকে ১১টা পযর্ন্ত সড়ক অবরোধ করে ভাংচুর চালায় ওই শ্রমিকরা।
শিল্প পুলিশের এএসপি জাহাঙ্গীর যুগান্তরকে জানান, সোমবার সকালে ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত এনআর গার্মেন্ট প্রোডাকসনের ৬ শতাধিক শ্রমিক পিচ রেড থেকে বেতন ভুক্ত করাসহ ৭টি দাবিতে কারখানায় বিক্ষোভ করে। এ সময় তারা পিএম কবিরকে লাঞ্চিত করে কাজ বন্ধ রাখেন।
এরপর সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে এলোপাতাড়ি যানবাহন ভাংচুর করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুরে লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


