বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় পুলিশ হত্যায়ও দায় স্বীকার আইএস’র

1446661788দুই বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকারের পর এবার আশুলিয়ায় শিল্প পুলিশকে কুপিয়ে হত্যার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দায় স্বীকারের বিষয়টি জানিয়েছেন জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে সকাল আটটার কিছু আগে দু‘টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে গেলে সঙ্গে সঙ্গে দুই মোটরসাইকেলে থাকা ছয় জন নেমে তাদের ব্যাগে থাকা চাপাতি দিয়ে পাঁচ পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে শিল্প পুলিশের কনস্টেবল মুকুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আইএসের দায় স্বীকারের বিষয়টি জানিয়েছে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইট।

এর আগে ইতালি নাগরিক চেজারে তাভেল্লা ও জাপানি নাগরিক হোসে কুনিও হত্যার আইএসের দায় স্বীকারের বিষয়টিও জানিয়েছিল সাইট ইন্টিলিজেন্স। গত শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশকের ওপর হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছিল আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ)। গণমাধ্যমের কাছে আনসার আল ইসলামের নাম ব্যবহার করে প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন