বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের তাড়া খেয়ে গাজীপুরে একজনের মৃত্যু

shjkগাজীপুরে পুলিশের তাড়া খেয়ে মনিরুজ্জামান মণ্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক ও নারীসহ কয়েকজন যুবক অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে তরুবীথি পিকনিক স্পটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজ্ঞান হয়ে যায় মনিরুজ্জামান। এর কিছুক্ষণ পর মনির মারা যায়। পরে এলাকাবাসীর সহায়তায় মনিরের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন