বুধবার ৪ নভেম্বর ২০২৬

বর্ধমান বিস্ফোরণে জড়িত জেএমবি সদস্য ত্রিপুরায় গ্রেফতার

201511061036052157_Suspected-JMB-Terrorist-Arrested-in-Burdwan-Blast_SECVPFবর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ। ধৃত জঙ্গি নিষিদ্ধ বাংলাদেশি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার তাকে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গির হোসেন।

৩২ বছর বয়সী জাহাঙ্গিরকে ত্রিপুরার সিপাহিজলা জেলার হিম্মতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে যতরপুর থানার পুলিশ। রাজ্যের গোয়েন্দা সূত্রে খবর পেয়েই জাহাঙ্গিরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গতকাল সকালে গ্রামের এক বাড়িতে হানা দিয়ে জাহাঙ্গিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় ধৃত নিজেকে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। যতরপুর পুলিশ স্টেশনের এক আধিকারিকের দাবি, জেরায় জাহাঙ্গির বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুন