বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিলুপ্ত ছিটমহলে সিনেমার শুটিং

Enclave-Shootingএইচ আর হাবিব পরিচালিত ‘শেষ প্রহর’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন মৌসুমী হামিদ ও র‌্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। সীমান্তবর্তী জেলাশহর পঞ্চগড়ের মাড়েয়া ছিটমহলে শুটিং শুরু হয়েছে আজ। সিনেমাটিতে মৌসুমীর ননদের চরিত্রে অভিনয় করছেন পিয়া। এছাড়াও অভিনয় করছেন শিমুল খান।

শুটিং সেট থেকে মুঠোফোনে মৌসুমী হামিদ বাংলামেইলকে জানালেন, ‘আজ ভোরে পুরো ইউনিট পঞ্চগড়ে পৌঁছেছে। খানিকটা বিশ্রাম নিয়েই শুটিং শুরু করেছি। সিনেমার গল্পটা ডিফ্রেন্ট। এর আগে এমন গল্পে সিনেমা হয়নি।’
জানা গেছে, ছিটমহলের নাগরিকদের জীবনপ্রবাহের টানাপোড়েনের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

আরও পড়ুন