হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। জব্দ করা সোনার বারের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। শুল্ক বিভাগ জানায়, একটি বিমানের ভেতর ১২০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩বিমানটি জব্দ করা হয়েছে।
ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, শুক্রবার সকাল আটটা ১৬ মিনিটে হযরত শাহজালালে অবতরণ করে । গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচ থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করেন। শহীদুজ্জামান আরও জানান, এ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


