বুধবার ৪ নভেম্বর ২০২৬

কন্যা সন্তানের মা হয়েছেন ঈশিতা

Ishita3জনপ্রিয় টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা কন্যা সন্তানের মা হয়েছেন। গত ১ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ফুটফুটে কন্যা সন্তানের জননী হন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। শুক্রবার সকালে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঈশিতা।

এই অভিনেত্রী বলেন, ‘মা হওয়ার অনুভূঁতি বলে বোঝানো যাবে না। শুধু বলবো আমি অনেক খুশি। সবার কাছে দোয়া চাইবো আমার মেয়ের জন্য।’

ঈশিতার মেয়ের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। ঈশিতার সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এবার দ্বিতীয় সন্তানের জননী হলেন ঈশিতা।

আরও পড়ুন