বুধবার ৪ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৫

policeহবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় ট্রাফিক পুলিশের পরিদর্শকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি-ভাঙচুর করে অর্থ ও সরঞ্জাম এবং ওয়াকিটকিো ছিনতাই করেছে।

তবে পুলিশের দাবি, এটি ছিল সংঘবদ্ধ কোন ডাকাতচক্রের হামলা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। আহত ইন্সপেক্টরকে হবিগঞ্জ সদতর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশের আহত ওই পরিদর্শকের নাম জানা যায়নি।তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বলে জানায় পুলিশ।

–

আরও পড়ুন