বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা আমান মুক্ত

amanনাশকতার মামলায় প্রায় তিন মাসের বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় গত ২ আগস্ট বিএনপি নেতা আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

কারাবন্দি অবস্থায় আমান অসুস্থ হয়ে পড়লে গত ২৩ আগস্ট তাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন