বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কোন কোন দেশে পাচার করেছেন এই ইস্যুতে সংলাপ হতে পারে। সংলাপ হতে পারে লন্ডনে বসে তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্বে নতুন কি ষড়যন্ত্র করছেন এ বিষয়ে। বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রোববার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে সেচ্চাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ, ভিজিডি কার্যক্রম পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং পাবনা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন চুমকি।
এসময় প্রতিমন্ত্রী বলেন নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে প্রথমে নারীকে নারী সম্মান করতে হবে। নারীকে তার শক্তি সস্পর্কে জানতে হবে। একে অন্যকে সহযোগিতা করতে হবে।


