সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার এক শোক বাণীতে রাষ্ট্রপতি আসমা কিবরিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
৭৮ বছর বয়সী আসমা কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।


