বুধবার ৪ নভেম্বর ২০২৬

দীপন হত্যার পর নিষ্প্রাণ আজিজ সুপার মার্কেট

untitled-ed-37276লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি-সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিকিকিনিও। এ-অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা।

নব্বইয়ের দশকে পাঠক সমাবেশ নামে ছোট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপার মার্কেট বই-বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতাসহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হতে থাকে এ মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা।

সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সব কিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণচাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। বসায়ীরা বলছেন ঐ ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা-বিক্রিও।

আর প্রকাশকরা জানালেন, এখনও ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার দাবি করেন তারা। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছে, ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। গত ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরেফিন দীপনকে।

আরও পড়ুন