বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজকন্যার দেখা পেলেন সাকিব-শিশির

gOTSZdJ1WkXuরাজকন্যার আগমন বার্তা আগেই জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হঠাৎ করে রাজকন্যার আগমন সম্ভবনায়, সিরিজের মাঝপথে উড়াল দিয়ে গতকালই স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কাছে যুক্তরাষ্ট্র পৌঁছান সাকিব। তবে তাকে বেশী দিন অপেক্ষা করতে হয়নি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সোমবার রাজকন্যার জন্ম হয়েছে।

স্ত্রী শিশির ও রাজকন্যা দু’জনই সুস্থ আছে বলে জানা গেছে। গতকাল রোববার এমিরেটস এয়ারলাইনসে রাত ৯টা ৫ মিনিটে সাকিব উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

আগেই জানা গিয়েছিল জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে সাকিবের পরিবর্তে দলে ঢুকেছেন এনামুল হক বিজয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া মাশরাফির দল পরবর্তী দুটি ওয়ানডে খেলবে আজ ৯ নভেম্বর ও আগামী ১১ নভেম্বর।

আরও পড়ুন