দীর্ঘকাল সেনাশাসনে থাকা মিয়ানমারে ২৫ বছর পর ঐতিহাসিক নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ের পথে থাকা দলটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচিকে আগাম অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেল ৩টায় দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা জানান। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেও সেখান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
একই সঙ্গে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের শোকবার্তা জানান রিপন।


