বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশ আইন হচ্ছে

201-1415607124_44493দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে জারি হওয়া অধ্যাদেশটি এবার আইন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন- ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধ্যাদেশে যা ছিল, আইনে তাই থাকছে। কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিল পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্ত হয়। এরপর গত ২ নভেম্বর অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়।

আরও পড়ুন