এবার হত্যার হুমকি পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। মঙ্গলবার বিকালে তার কাছে মোবাইল এসএমএসের মাধ্যমে এ হুমকি দেয়া হয়। পরে রাতে তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানতে চাইলে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে আমার মোবাইলে একটি এসএমএস আসে, সেটা আমি খুলে দেখি সাড়ে ৫টায়। এসএমএসটিতে বিশুদ্ধ ভাষায় ইংরেজিতে যে লেখা আছে, তার সারমর্ম হচ্ছে আমি ব্লগারদের সমর্থন করি কেন? আপনি কি চাপাতির আঘাতে মরতে চান।”
এদিকে, গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, হুমকিদাতাদের শনাক্তে চেষ্টা চলছে।


