বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আইনের তোয়াক্কা না করে বিএনপি-জামায়াতের লোকদের ধরপাকড়’

Khandokar-Mahbubআইনের তোয়াক্কা না করে সারা দেশে বিএনপি-জামায়াতের লোকদের ধরপাকড় করা হচ্ছে, এ অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বিএনপি নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানো দুঃখজনক বলেও মন্তব্য করেন মাহবুব।

তিনি বলেন, বিচারের নামে আইনশৃঙ্খলা বাহিনী আদালতকে ব্যবহার করে বিরোধী দলের লোকজনের ওপর নির্যাতন করবে এটা কখনও আইনের শাসনের জন্য কাম্য হতে পারে না।’

আরও পড়ুন