বুধবার ৪ নভেম্বর ২০২৬

কচুক্ষেত চেকপোষ্টে মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা

76111384রাজধানীর কচুক্ষেত এলাকায় চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

তিনি জানান, সকাল ১০টার দিকে কচুক্ষেত চেকপোস্টে এলাকায় ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা সিএমইচ ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় সেখানে দায়িত্বরত মিলিটারি পুলিশ সদস্য রিকশার হাওয়া ছেড়ে দেন। ঠিক তখনই পেছন থেকে তাকে দা দিয়ে কোপানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রিকশাওয়ালাই দা দিয়ে ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। স্থানীয়রা ওই রিকশাওয়ালাকেও আটক করে পরে পুলিশের হাতে সোপর্দ করেন।
কাফরুল থানার এস আই আবদুল হালিম জানান, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তার জানা নেই বলে জানিয়েছেন। এছাড় হামলায় আহত মিলিটারি পুলিশ সদস্য ও আটক ব্যক্তির নামও নিশ্চিত করতে পারেনি তিনি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন