শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

ঢালাওভাবে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়নি: সংসদে মন্ত্রী

mosharrof-lgrdরাজনৈতিক কারণে ঢালাওভাবে স্থানীয় কোনো জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়নি বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এসময় তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলার চার্জশিট দেয়া হয়েছে, আইন অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোদিন কোনো নির্বাচিত প্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করে নাই। যদি না তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং তা প্রমাণিত হয়।’

আরও পড়ুন