বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

homeminister-asadজঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে। যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অকার্যকর করতে চায় তাদের প্রতিহত করা হবে। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মঙ্গলবার সকাল ১১টায় নূর হোসেন দিবস পালন উপলক্ষে শহীদ নূর হোসেন সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকার অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দমন করেছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আরও পড়ুন