বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বয়লার বিস্ফোরণে মুন্সীগঞ্জে শ্রমিকের মৃত্যু

বিস্ফোরণকারেন্ট জাল কারখানায় বয়লার বিস্ফোরণে মুন্সীগঞ্জে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সজিব ব্যাপারী (২৮) সদর উপজেলার মুক্তারপুরের বাগবাড়ির শহীদ ব্যাপারীর ছেলে। সোমবার রাত ১টার দিকে এই বিস্ফোরণে আরও অন্তত চার জন আহত হয়েছেন। বিধ্বস্ত বয়লারটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ছে। এতে পাঁচটি বাড়িঘর ক্ষতি হয়। বিস্ফোরণে প্রধান বিদ্যুৎ লাইন এবং বৈদ্যুতিক পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিদ্যুত সরববরাহ বন্ধ রয়েছে।

আহত দেলোয়ার (২৬), আমান (২৮), ইউসুফ (২৮), মরিয়মকে (২৪) হাসাপতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সাউদান ফিশিং নেট কারখানাটির মালিক বিএনপি গোলাম মোস্তফা। তিনি এখন পলাতক রয়েছেন। এদিকে রাত ১টা থেকে শহর ও আশপাশ, টঙ্গীবাড়ির আলদি সাবস্টেশনসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মনোয়ার মোর্শেদ জানান, তারা মেরামত কাজ শুরু করেছেন। তবে কখন সচল হবে তা বলা যাচ্ছে না।

তথ্যটি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, নিহত সজিব কারখানটির অপারেটর। দুর্ঘটনার পর গোপনে জানাজা না দিয়ে রাতেই সজীবের লাশ দাফন করা হয়েছে।

আরও পড়ুন