বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিম্বাবুয়েকে লড়াকু টার্গেট দিল বাংলাদেশ

226579জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ। তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহর অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে জয়েের জন্য জিম্বাবুয়েকে ২৭৭ রান করতে হবে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন টাইগার বাহিনীর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উদ্বোধনী জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েসেই ভালো শুরু টাইগারদের। ইমরুলের পর অর্ধশতক পেয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সিকান্দার রাজার বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতকে পৌঁছান তামিম।

রানের দিক থেকে ওয়ানডে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি তামিম আর ইমরুলের। এতো দিন কোনো শতরানের জুটি ছিল না তাদের। ৪৮তম প্রচেষ্টায় প্রথম তিন অঙ্কের জুটি উপহার দিলেন এই দুইজন।

টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক পেয়েছেন ইমরুল। গ্রায়েম ক্রেমারের বলে এক রান নিয়ে ওয়ানডেতে দ্বাদশ অর্ধশতকে পৌঁছান তিনি।

ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্বাগতিকদের বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহে তারা যোগ করেছেন ১৪৭ রান। পরে দুইজনই ব্যক্তিগত ৭৩ রানে আউট হয়েছেন।

এর মধ্যে ইমরুল কায়েস ৯৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় দাপুটে ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া তামিম ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। পরে মুশফিকুর রহিম ২৮, লিটন দাস ১৭, সাব্বির রহমান ১, মাশরাফি ১৬, নাসির হোসেন ০, মাহমুদউল্লাহ ৫২ ও মুস্তাফিজুর রহমান ১ রানে আউট হন।

আরও পড়ুন