বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে- তাদের হাতে নির্ভরযোগ্য তথ্য আছে জানিয়ে আবার যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।
দেশটির স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
সতর্কতায় বলা হয়েছে, ‘বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।’


