বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় প্রেসক্লাব থেকে বাদ গেলেন ৪৩ জন

Press-club-128গত বছরের নভেম্বরে অস্থায়ীভাবে সদস্য পদ পাওয়া ১৭১ জনের মধ্যে ১২৮ জনকে স্থায়ী সদস্য করেছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গঠনতন্ত্র অনুযায়ী অস্থায়ী সদস্যদের মধ্যে থেকে ১২৮ জনকে চূড়ান্তভাবে সদস্য নির্বাচন করা হয়েছে বলে এতে জানানো হয়েছে। যারা বাদ পড়েছেন, তাদের নামের তালিকা না দেওয়া হলেও সদস্য হওয়া ১২৮ জনের নাম এতে দেওয়া হয়েছে। তালিকা প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো হয়।

আরও পড়ুন