তিনদিনের সফরে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লন্ডনে গেছেন। গত ৯ বছরে যুক্তরাজ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে ২০০৬ সালে মনমোহন সিং দেশটি সফর করেন।
লন্ডনে তিন দিনের সফরকালে মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানী ও বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি ব্রিটিশ পার্লামেন্ট এবং লন্ডনের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র গিল্ডহিলে ভাষণ দেবেন।
মোদী মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন এবং লন্ডনে পড়াশুনা করার সময়ে যে জায়গায় ড. বি আর আম্বেদকর ছিলেন সেখানে যাবেন।


