বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে স্লোভেনিয়া

1447301081সীমান্তে শরণার্থীদের ‘সরাসরি প্রবেশ’ ঠেকাতে ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে স্লোভেনিয়া। বুধবার সকাল থেকে দেশটির সেনাবাহিনী এ বেড়া নির্মাণ শুরু করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থীদের ঢল ঠেকাতে নয় বরং তাদের সরাসরি প্রবেশ ঠেকাতেই এই বেড়া নির্মাণ করা হচ্ছে। সিরিয়া ও আফগানিস্তানের গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে গত মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার শরণার্থী স্লোভেনিয়া হয়ে ইউরোপে প্রবেশ করেছে।

আরও পড়ুন