বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুনিও হত্যায় জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

hosi20151028155046রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন রংপুর কোতোয়ালী থানার শালবন শাহীপাড়ার মোহাম্মদ হানিফের ছেলে রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন (১২), সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন রুবেল ওরফে কালা রুবেল (২৭) ও শারবন মহল্লার শ্রী বাবূল চন্দ্র বর্মনের ছেলে কাজল চন্দ্র বর্মন।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি রিভলবার , একটি ম্যাগজিনসহ দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাপানি নাগরিক কোনিও হোশি’র হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ার্ডন লিডার মোবাশ্বের রহিম জানান, বহিরাগত অপরিচিত কয়েকজন যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর ও সাতনইল মহল্লায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাত একটা থেকে দেড়টার সময় ওই দুই এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন