পুরান ঢাকার টিপু সুলতান রোডের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার গরম করতে রান্না ঘরে যান বাড়ির গৃহিণী। এসময় দিয়াশলাই এর কাঠি জ্বালানো মাত্রই পুরো রান্নাঘরে আগুন ধরে যায়। আহতের চিৎকার শুনে পরিবারের কর্তা ও তার কিশোরী মেয়ে ছুটে রান্নাঘরের কাছে এলে তারাও দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান। রান্নাঘরের গ্যাস লাইনে ছিদ্র থাকার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন আহতদের স্বজনরা। তবে তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


