বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের বাড়িতে প্রেমিকার অনশন

dddপ্রেমিক পুলিশ গেছেন অন্য মেয়েকে বিয়ে করতে। এই খবর পেয়ে বিয়ের দাবিতে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে অনশন শুরু করেছেন অস্টাদশী তরুণী। নিজেকে তিনি পুলিশ কনস্টেবল সাব্বির রহমানের প্রেমিকা হিসেবে দাবি করেছেন। বিয়ের দাবিতে ওই তরুণী শুক্রবার দুপুর ১টা থেকে ওই কনস্টেবলের জেলার শ্রীপুর উপজেলার বিদাই গ্রামের বাড়িতে অনশন শুরু করেছেন।

এর আগে ওই পুলিশ কনস্টেবল বর সেজে ময়মনসিংহের ভালুকায় গেছেন বিয়ে করতে। এই সংবাদ পেয়ে ওই তরুণী তার প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন।
প্রেমিকার দাবি, দীর্ঘ ৬ বছরের প্রেম সাব্বির রহমানের সাথে তার।

এ ব্যাপারে যোগাযোগ করার জন্য একাধিকবার সাব্বির রহমানের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, এই সংবাদ পেয়ে আশপাশের শতশত মানুষ ওই তরুণীকে দেখতে সাব্বিরের বাড়িতে ভীড় জমায়।
সাব্বির ঢাকার মীরপুর ১৪ নম্বর এলাকার এপিবিএন সদর সফতরে কর্তব্যরত কনস্টেবল বলে জানান ওই তরুণী।
তিনি জানান, ৬ বছর প্রেমের পর প্রতারিত হলে আত্মহত্যা করা ছাড়া তার পথ থাকবে না।

ওই তরুণী একই উপজেলার গলদা পাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে। মাওনা এলাকার তমিরউদ্দিন আলিম মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফাদ উদ্দিন বলেন, ‘ছেলের বাবা বিল্লাল হোসেন অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে জানতাম। কিন্তু এখন এসে শুনলাম যে ঘটনা ভিন্ন।’

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, ‘এমন একটি সংবাদ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন