বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশে ফিরিয়ে আনা হয়েছে নূর হোসেনকে

NurHossain1431259619নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে যশোরের বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। নূর হোসেনকে ভারতের কাছ থেকে গ্রহণের পর র‌্যাবের তত্ত্বাবধানে একটি কালো রঙের মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

ভারতের পেট্রাপোল বন্দর থেকে নীল রঙের একটি গাড়িতে করে নূর হোসেনকে নিয়ে ফেরেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এবং বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম। বেনাপোলের ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার অনিসুর রহমান, বিজিবি কর্মকর্তা মেজর লিয়াকত আলী, ইউএনও আব্দুস সালাম।

বিজিবিপ্রধান বলেন, ‘বিজিবির মেজর লিয়াকতের কাছে নূর হোসেনকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।’

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এক পর্যায়ে হঠাৎ উধাও হয়ে যান নূর হোসেন। এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আরও পড়ুন