বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইনডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

6-10-110নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের শিকার হলেন দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মিজানুর রহমান খান। ছিনতাইকারীরা তার ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৭টায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটলেও গতকাল পর্যন্ত পুলিশ ক্যামেরাসহ ছিনতাই হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করতে পারেনি। এই বিষয়ে শিল্পাঞ্চল থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, তিনি অফিস থেকে সন্ধ্যা ৭টায় রিকশায় ফার্ম গেটে যাওয়ার পথে ছিনতাইকারীরা কয়েকজন তার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ব্যাগে থাকা তার একটি নাইকন ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

আরও পড়ুন