প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটের জয় পেলেও সন্তুষ্ট নন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই শেষ ম্যাচে দলের সব ক্রিকেটারদের কাছ থেকে আরো দায়িত্বশীল হয়ে খেলার আহ্বান জানান তিনি।
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘পুরোপুরি সন্তুষ্ট হবার মতো জয় আমরা পাইনি এটা সত্য। তারপরও আমরা ম্যাচটা জিতেছি এটাই বড় কথা। পরের ম্যাচে দলের সব ক্রিকেটাররা আরো দায়িত্ব নিয়ে খেলবে সেটাই আশা করি। আর এই ম্যাচের ভুল গুলো থেকে শেখার সুযোগতো রয়েছেই।’


