বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্যারিসে বন্ধুদের খবর জানতে বিশেষ উদ্যোগ ফেসবুকের

fb-page openফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধুদের খবর জানতে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার প্যারিসে হামলায় শতাধিক প্রাণহানির পর ফেসবুক ‘প্যারিস টেরর এটাকস’ নামের একটি সেফটি পেজ চালু করেছে। প্যারিসের বন্ধুরা কেমন আছে তা জানার জন্যে এ উদ্যোগ নিয়েছে ফেসবুক।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক পোস্টে বলেন, আমি আজকে প্যারিসে থাকা সবার কথা ভাবছি। এমন ধরণের সহিংসতার জায়গা কোনো দেশ অথবা শহরে নেই। আমরা সেফটি চেক চালু করেছি, যদি আপনারা প্যারিসে থাকেন তাহলে আপনি, আপনার বন্ধু ও পরিবার নিরাপদে আছে কী না সেটা চেক করে নিতে পারবেন।

ফেসবুক সেফটি চেক পেজে বলা হয়েছে, দ্রুত খোঁজ এবং ওই এলাকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো এবং তুমি যদি জানো সে নিরাপদে আছে তাহলে মার্ক করো।

ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্যারিসের এ ঘটনায় আমরা শোকাহত। আর এ সময়ে খবরের জন্যে উদ্বিগ্ন পরিবার ও বন্ধুদের জন্যে ওই এলাকার সঙ্গে যোগাযোগ করাটা খুবই দুরূহ কাজ।

আরও পড়ুন