ফরিদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে চরমাধবদিয়া ইউনিয়নের পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল জানান, রাত ২টার দিকে একদল ডাকাত এলাকায় প্রবেশ করলে গ্রামবাসী পেয়ে ধাওয়া করে। এ সময় ডাকাতরা পালানো চেষ্টা করলে গ্রামবাসীর চিৎকারে আশপাশের কয়েক গ্রামের লোক জেগে যায়। পরে রাত ৩টার দিকে গ্রামবাসী ইউনিয়ের চরদুর্গাপুর গ্রামে দুইজন ও চৌধুরীডাঙ্গি এলাকায় আরো দুইজন মোট চারজন সন্দেহভাজন ডাকাতকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে গণপিটুনি দিলে চারজনের মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানাতে পারেনতি তিনি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


